📺 Live: Kolkata Tele Network — Trending Viral Bangla News

অন্তঃসত্ত্বা কৃতির ছবি ভাইরাল

 

অন্তঃসত্ত্বা কৃতির ছবি ভাইরাল

 

অন্তঃসত্ত্বা কৃতির ছবি ভাইরাল

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বেরেলি কি বারফি, লুকা চুপি, হাউসফুল-ফোর সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীর একটি ছবি ভাসছে। এতে দেখা যাচ্ছে, সিঁড়িতে বসে আছেন তিনি। তার শরীরে ঢিলেঢালা পোশাকে। বেবি বাম্প দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। কৃতির এই ছবি দেখে অনেকেই কৌতূহল প্রকাশ করছেন— তাহলে কি কৃতি মা হচ্ছেন?

মূলত, এটি কৃতির পরবর্তী সিনেমার লুক। মিমি নামের এই সিনেমায় একজন সারোগেট মা চরিত্রে অভিনয় করছেন কৃতি। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। সেখানকার একটি ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয় এবং পরবর্তী সময়ে ভাইরাল হয়ে যায়। 

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একটি মারাঠি সিনেমার রিমেক মিমি। এটি পরিচালনা করছেন লক্ষণ উতেকর। দিনেশ বিজন প্রযোজিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন— পঙ্কজ ত্রিপাঠি, সুপ্রিয়া পাঠক, মনোজ পাহওয়া ও জনপ্রিয় মারাঠি অভিনেত্রী সাঈ তামহাঙ্কর

নবীনতর পূর্বতন

نموذج الاتصال